বছর ঘুড়ে পর্দা উঠল বানিজ্য মেলার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠল। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। মেলার মাঠে স্টল সহজে খুঁজে বের করতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে মোবাইল অ্যাপস ও ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে।
এবারের বাণিজ্যমেলায় ছোট-বড় মিলিয়ে ৫৮৯ স্টল
ও প্যাভিলিয়ন থাকছে। মেলায় ১৭ দেশের ৪৩ প্রতিষ্ঠানের স্টল থাকছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে দুটি শিশুপার্ক, সুন্দরবনের আদলে একটি ইকোপার্ক।
নিরাপত্তায় মেলায় পুলিশ ও র্যাবের ওয়াচ টাওয়ারসহ আনসার ও ভিডিপি, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি এবং র্যাব সদস্যরা মোতায়েন থাকছে।
১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলায় কোনো সাপ্তাহিক ছুটি নেই। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন অংশগ্রহণকারী দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে।
মেলাকে ভিন্ন আঙ্গিকে সাজানো হচ্ছে। এবারের মেলায় তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য।




