189594

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষে ওই দিন সারাদেশে জেলা, মহানগর এবং উপজেলাগুলোতে কালো পতাকা মিছিল করবে দলটি।
সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের অনুুুুমতির জন্য পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরে আমরা চিঠি দিয়েছি। আমরা প্রত্যাশা করছি, আমরা সমাবেশের অনুমতি পাবো।

৫ জানুয়ারি অন্য কারো সমাবেশ আছে বলে শোনা যাচ্ছে- এই বিষয়ে তিনি বলেন, আমাদের জানা মতে, কেউ ওই দিন সমাবেশের অনুমতি চায়নি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে থাকবেন কি না- এই প্রশ্নের জবাবে রিজভী বলে, সময় হলে আপনাদের জানানো হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত