ঝড় তুলছে জিৎ-ফারিয়ার ‘চাই না কিছু’(ভিডিও)
অশোক পাতি পরিচালিত জিৎ-ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমাটি নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনার ঝড়। কিছুদিন আগে সিনেমার ট্রেইলারটি প্রকাশিত হয়েছিল। এবার প্রকাশ হলো গান, যা ইতোমধ্যে ইউটিউব কাঁপিয়ে বেড়াচ্ছে। গানটির দৃশ্যায়ন নজরকাড়ার মতো। বিশেষ করে গানের মাঝে জিৎ-ফারিয়ার খুনসুটি মুগ্ধ হওয়ার মতো। যৌথভাবে প্রযোজনার এ ছবিটি নির্মাণ করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা।
অনেকদিন পর ফের বড় পরদায় অশোক পালিত নিয়ে আসছেন কমেডি ছবি। ছবিটি রোমান্টিক কমেডি ধাচের একেবারে নতুন ধরনের গল্প। দুই যমজ পুলিশের ভালোবাসার গল্প। যেখানে একজন মানুষের সংগ্রামের কথা বলা হয়েছে। জিৎ ভক্তরা ‘ইন্সপেক্টর নটি কে’ নিয়ে আশা প্রকাশ করছেন ‘বাদশা-দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমার পর আরেকটি ভাল উপহার দিতে যাচ্ছেন জিৎ।
এছাড়া জিৎকে প্রায় দেখা যায় নিজের ফেসবুক পেইজে এই সিনেমা নিয়ে খুঁটিনাটি বিষয় ভক্তদের শেয়ার করতে। তিনি বেশ আশাবাদী এই সিনেমা নিয়ে। এদিকে আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।




