368707

রাঙ্গামাটিতে সেনা-পুলিশের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

নিউজা ডেস্ক, রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যৌথভাবে তদন্ত করা হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের সনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এতে আরও বলা হয়, তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন থাকায় উস্কানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।
চ্যানেল আই

ad

পাঠকের মতামত