জিনাকে নিয়েই ঘর বাঁধছেন হ্যানকক
ডেস্ক রিপোর্ট।। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এ খবর দিয়ে বলেছে কোভিড স্বাস্থ্যবিধি ভেঙ্গে ব্রিটেনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার সহকর্মী জিনাকে চুমু খাওয়ার পর পদত্যাগ করেই ক্ষান্ত হচ্ছেন না এবার নতুন ঘর বাঁধার প্রস্তুতি নিচ্ছেন।
হ্যানককের ঘনিষ্ট বন্ধুরা এ খবর দিয়েছে। ইতিমধ্যে হ্যানকক তার স্ত্রী মার্থাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং জিনা তার বাবার বাড়ি অবস্থান করছেন।
মাত্র গত মে মাসেই জিনার সঙ্গে হ্যানককের প্রেম শুরু হয়। তবে তারা উভয়েই তাদের প্রেমের ব্যাপারে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে নিজেদের বিবাহিত জীবন চুকিয়ে নতুন ঘর বাঁধার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
তারা অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ে একসঙ্গে পড়াশুনা করেছেন।




