359992

২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৬৬

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় গত রোববার ১১৯ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে গতকাল সোমবার আট হাজার ৩৬৪ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। গতবছর দেশে করোনা মহামারি শুরুর পর যা একদিনে সর্বোচ্চ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

 

ad

পাঠকের মতামত