বাংলাদেশ-অস্ট্রিয়া বিমান চলাচল চুক্তি সই
নিউজ ডেস্ক।। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেছেন।
বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এই চুক্তি কেবল দুটি দেশের বিমান চালনা ব্যবসায়ই উৎসাহিত করবে না, পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়বে।
চুক্তির ফলে বাংলাদেশ ও ভিয়েনা অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করবে। উভয় দেশই প্রত্যাশা করেছে, এই চুক্তিটি অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে।




