চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌমহড়া শুরু
আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উত্তে’জনার মধ্যেই ভারতের সঙ্গে মালাবার নৌ মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার থেকে প্রথম ধাপের এ সামরিক নৌম’হড়াটি ভারতীয় উপকূল আরব সাগর ও বঙ্গপোসাগর উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
দুই ধাপে অনুষ্ঠিতব্য মালাবার নৌম’হড়ার প্রথম ধাপ বিশাখাপত্তম উপকূলে ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। এ ম’হড়ায় যোগ দেবে মার্কিন নৌবা’হিনীর ক্ষে’পণা’স্ত্র বিধ্বং’সী যু’দ্ধ জাহাজ ইউএসএস জন এস ম্যাককেইন, অস্ট্রেলিয়ার এইচএমএএস বালারাতসহ এমএইচ-৬০ হেলিকপ্টার এবং জাপানের জেএমএসডিএফ’র ওনামি (ডেস্ট্রয়ার)।
ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন’ রাখার উপায় খোঁ’জার যু’ক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ নামে সংলাপের সূচনা হয়েছিল। দশ বছর পর ‘কোয়াড সংলাপ’ ২০১৭ সাল থেকে নতুন করে জীবন ফিরে পায়।
অক্টোবরের শুরুতে টোকিওতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ আলোচনাসভায় যোগ দেন। সেখানেই অস্ট্রেলিয়াকে মালাবার নৌ ম’হড়ার অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ওঠে। ভারতসহ বাকি দেশগুলো এতে সম্মতি দেয়। এরপর করোনা পরি’স্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই সে সব নিয়ে আলোচনা চলছিল। অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির পর অক্টোবরের শেষ দিকে নয়াদিল্লির আলোচনাসভায় বিষয়টি চূড়ান্ত হয়।




