বিয়ের ছবি প্রকাশ করলেন কাজল
বিনোদন ডেস্কঃ মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল। গত শুক্রবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার পর বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এই নবদম্পতি গতকাল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাদের বিয়ের ছবি। শুধু ছবি নয়, কাজল আবেগঘন বার্তায় স্বামীকে পরিচয় করিয়ে দিয়েছেন।
ইনস্টাগ্রামে তিনটি বিয়ের ছবি পোস্ট করেছেন কাজল। তিনি লিখেছেন– ‘আর ঠিক এভাবেই মিস থেকে মিসেস। আমি আমার ঘনিষ্ঠজন, সেরা বন্ধু এবং আদর্শ জীবনসঙ্গীকে বিয়ে করেছি।’

আর একটি ছবির ক্যাপশনে কাজল লিখেছেন তার বিয়ের সময়ের গল্প। অন্য ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, করোনার মধ্যে নিয়ম মেনে বিয়ে করেছেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, গোলাপি মণ্ডপে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু।
বিয়েতে কাজল পরেছিলেন লাল লেহেঙ্গা আর গৌতম কিচলু পরেছিলেন গোলাপি পাঞ্জাবি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।




