343048

সৌদি আরব প্রবাসীরা অন্য এয়ারলাইন্স বা সিঙ্গেল টিকিটে দেশে ফিরে পড়েছেন বিপাকে!

করোনা মহামারী পরবর্তী সময় সকলের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরো বিশ্ব স্থগিত হয়ে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে সবাইকেই বেগ পেতে হচ্ছে। বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন তাদের। তারা পড়েছেন উভয় সংকটে।

এবার রাষ্ট্রীয় বিমান সংস্থার বাইরে অন্য এয়ারলাইন্সে বা সিঙ্গেল টিকিটে দেশে আসা সৌদি আরব প্রবাসীরা পড়েছেন চরম বিপাকে। নতুন টিকিটের জন্য গুণতে হচ্ছে লাখ টাকার ওপরে। অথচ ইকোনোমি ক্লাসের টিকিট মিলতো ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।

বিমান বলছে, আপাতত ইকোনমি টিকিট পাবেন কেবল রিটার্ন টিকিট কেটে আসা যাত্রীরা। যদিও বাড়তি দামে অসাধু ট্রাভেল এজেন্টরা ইকোনমি টিকিট বিক্রি করছে বলে অভিযোগ মিলেছে। নতুন টিকিট পেতে লাখ টাকার জোগাড় নিয়ে দুঃশ্চিন্তা ও ক্ষোভ প্রকাশ প্রবাসীদের।

বিমান ও সৌদি এয়ার ছাড়া অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে আসা সৌদি প্রবাসীদের সবাই পড়েছেন সংকটে। আসা-যাওয়ার টিকিট কেটে এসে কর্মস্থলে ফিরতে সৌদি ব বিমানের নতুন করে টিকিট কাটা ছাড়া উপায় নেই তাদের।

কেননা সৌদি-ঢাকা রুটে দুদেশের রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা ছাড়া ফ্লাইট পরিচালনা করার অনুমোদন পায়নি অন্য কোনো প্রতিষ্ঠান। এই প্রবাসীদের জন্য বিজনেস ক্লাসের টিকিট ছাড়া অন্য ব্যবস্থা নেই বিমানের।

বিমানের সহকারী ব্যবস্থাপক জাহিদুল বিশ্বাস বলেন, বিমানে আসেন নাই বা অন্য কোন এয়ারলাইন্সে এসেছেন তাদের আমরা বিজনেস ক্লাসের টিকিট দিচ্ছি।টিকিটের জন্য বিমান কার্যালয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সৌদি প্রবাসীদের, সেই সুযোগে সামাজিক যোগাযোগম্যধমে টিকিট রি ইস্যু ও নতুন টিকিট বিক্রির প্রচারণা চলছে।

এই ধরণের প্রচারণার ভিত্তি কি? সদুত্তর মেলেনি বিমানের এ কর্মকর্তার কাছে।বিমানের সহকারী ব্যবস্থাপক জাহিদুল বিশ্বাস বলেন, ট্রাভেল এজেন্সির কাছে আমি এসব বলতে পারবো না। আমরা কাউন্টারের কথা বলতে পারব। এদিকে সৌদি সরকার অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও তার কোনো সুবিধা এখনো পাচ্ছেন না বলে জানান প্রবাসীরা।

ad

পাঠকের মতামত