343018

সর্বপ্রথম করোনা শনাক্ত হওয়া সেই চীনের হুবেই প্রদেশে পর্যটকের ব্যপক ঢল

করোনা মহামারী পরবর্তী সময় সকলের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরো বিশ্ব স্থগিত হয়ে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে সবাইকেই বেগ পেতে হচ্ছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু।

তবে আশ্চর্যের কথা হল নভেল করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া চীনের হুবেই প্রদেশে জাতীয় ছুটির দিনগুলোয় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হচ্ছে। জানা যায় স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের মতে, ১ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় দিবসের ছুটিতে মঙ্গলবার পর্যন্ত প্রদেশটির ৩০টি মূল পর্যটন কেন্দ্রে ১ দশমিক ৭৭ মিলিয়নেরও বেশি পর্যটকের সমাগম ঘটেছিল। খবর সিনহুয়া।

প্রদেশের সংস্কৃতি ও পর্যটন বিভাগের তথ্যে দেখা গেছে, ব্যাপক আকারে পর্যটক সমাগমের কারণে মঙ্গলবার আয়ের পরিমাণ ২৫ দশমিক ৭ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইয়োলো ক্রেন টাওয়ারের মতো প্রদেশের কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পর্যটকরা ধারণক্ষমতার সর্বাধিক সীমায় পৌঁছে যায়।

প্রদেশটিতে পর্যটন আকর্ষণে প্রচার অনুষ্ঠানের পর হুবেইয়ের ৩৮০টিরও বেশি পর্যটনকেন্দ্র ৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ দশমিক ২ মিলিয়নেরও বেশি পর্যটক পেয়েছে এবং এর ফলে আয়ের পরিমাণ ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।

চীন সাধারণত ১ অক্টোবর জাতীয় দিবস উদযাপন করে। তবে এবার ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসবের সঙ্গে মিলিত হওয়ায় ছুটি ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ad

পাঠকের মতামত