এপর্যন্ত ৪ শতাধিক আর্মেনিয়ান সেনা নি’হত
নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যু’দ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে সর্বশেষ আরো ২৮ জন আর্মেনিয়ান সেনা নি’হত হয়েছে।
সর্বশেষ নি’হতের তথ্য প্রকাশ করেছে আর্মেনিয়া নি’হত সদস্যের পরিচয় প্রকাশ করেছে। এপর্যন্ত ৪০৪ জন আর্মেনিয় সেনা নি’হতের খবর পাওয়া গেছে।
এদিকে আজারবাইজানের দেয়া তথ্য মতে, ৩১ জনের মতো বেসামরিক লোক আর্মেনিয় হাম’লায় নি’হত হয়েছেন। এসময় আরো ১৭১ জন আ’হত হয়েছেন।
উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে তুমুল যু’দ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে দুই দেশের প্রতিনিধি প্রায় ১০ ঘন্টা আলোচনার পর যু’দ্ধবিরতিতে সম্মত হয়। যু’দ্ধব’ন্দীর পাশাপাশি নি’হতদের লা’শ বিনিময়ের জন্য মানবিক উদ্দেশ্যে অস্থায়ী যু’দ্ধবিরতিতে একমত হয়েছে দুই দেশ।
সূত্র : অ্যাজভিশন






