মানিকগঞ্জে ধ’র্ষণের আ’সামির সঙ্গে মা-ভাইও জেলে
মানিকগঞ্জে হরিরামপুরে পাঁচ বছরের শিশুকে ধ’র্ষণ মামলার প্রধান আ’সামি শেখ জামির হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই আ’সামি জামির হোসেনের মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেনকেও হরিরামপুর থেকে আটক করা হয়।
বুধবার (৭ অক্টোবর) রাতে ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আ’সামিদের বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে প্রধান আ’সামি জামির হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধ’র্ষণের দায় স্বীকার করেছেন।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঈদ চৌধুরী জানান, গত ৩ অক্টোবর সকালে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের পাঁচ বছরের এক শিশুকে প্রতিবেশী জামির হোসেন ধ’র্ষণ করে। বর্তমানে ওই শিশুটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে বুধবার চার জনের নামে হরিরামপুর থানায় মামলা করেছেন।
অভিযুক্তরা হচ্ছে শেখ জামির হোসেন (৪৫), তার বাবা শেখ ছামিদ হোসেন, মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেন।
এদের মধ্যে প্রধান ‘আ’সামি জামির হোসেন ছাড়া বাকি তিন জন ধ’র্ষণের পর শিশুটির পরিবারকে থানায় আসতে বাঁধা দেওয়া ও শিশুর চিকিৎসা বিলম্ব করায় আ’সামি হয়েছে।
প্রধান আ’সামিসহ তিন জনকে বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক পারভেজ আহম্মেদ এর আদালতে উপস্থিত করা হয়। প্রধান আ’সামি জামির হোসেন আদালতের কাছে ১৬৪ ধারায় ধ’র্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বিচারক প্রধান আ’সামিসহ বাকি দুজনকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।






