342542

নারী কাউন্সিলরের কাছে ই’জ্জতের মূল্য ৬০ হাজার টাকা!

নারায়ণগঞ্জের বন্দরে এক বিধবাকে ধ’র্ষ’ণের ঘ’টনা শা’লিসের মধ্য দিয়ে ধা’মাচা’পা দেয়ার অভি’যোগ উঠেছে নারী কাউন্সিলর শিউলি নওশাদের বি’রু’দ্ধে। ভু’ক্তভো’গী নারীর অ’ভিযোগ, শালিসে অ’ভিযুক্ত খোকাকে ৬০ হাজার টাকা জ’রিমানা করা হলেও তাকে সেই অর্থ পরিশোধ করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে। শা’লিস মানতে ভু’ক্তভো’গী নারীর কাছ থেকে সাদা কাগজে সাক্ষর নিয়েছে শা’লিসকারীরা।

সোমবার (৫ অক্টোবর) রাতে বন্দরের দড়িসোনাকান্দা এলাকায় কাউন্সিলর তার নিজ বাসভবনে সালিশে বসে এই মীমাং’সা করেন। ধ’র্ষ’ণের শি’কার ওই নারী জানান, দড়ি সোনাকান্দা এলাকায় ভাড়া আসার পর থেকেই বাড়িওয়ালার ছেলে খোকা তাকে বি’র’ক্ত করতো। কিছু দিন পরে সে আমাকে বিয়ের কথা বলে শা’রীরিক সম্পর্ক গড়ে তুলে। রোববার রাতে ঘরের ভেতরে ঢুকে জো’র করে ধ’র্ষ’ণ করে খোকা। এর সে চলে গেলে আমি বিষয়টি স্থানীয়দের জানাই। সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বসে বি’চার সালিশে ৬০ হাজার টাকা জ’রিমানা করেন তিনি। এক মাস পর টাকা দেয়ার কথা বলে আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন মাতব্বররা।

এলাকাবাসীরা জানান, রোববার রাতে ওই বিধবা নারী ঘ’টনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাং’সা করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন অ’ভিযুক্তরা।

সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলি নওশাদ তার বাস ভবনে সালিশ বিচারের আয়োজন করেন। সালিশে কাউন্সিলর শিউলি নওশাদ খোকাকে ৬০ হাজার জ’রিমানা ধার্য করে ঘ’টনার মী’মাংসা করেন।

কাউন্সিলর শিউলি নওশাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সালিশ করি নাই। পঞ্চায়েতের লোকজন করছে। তবে আমার বাসায় সা’লিশটা হয়েছে। পঞ্চায়েতের কারা উপস্থিত ছিল? এ প্রশ্ন করতেই তিনি ব্যস্ততা দেখিয়ে বলেন, ভাই আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি। কিন্তু পরে তিনি আর ফোন দেননি।

বন্দর থানার ওসি মো. ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বিধবা নারীকে ধ’র্ষ’ণের ঘ’টনায় থানায় কেউ অ’ভিযোগ করেনি। অ’ভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান এ পুলিশ কর্মকর্তা।
সূত্রঃ আরটিভি নিউজ

ad

পাঠকের মতামত