ধ’র্ষ’ণ থেকে বাঁ’চতে মা-বোনদের সঙ্গে ছু’রি রাখতে বললেন নুর
ধ’র্ষ’ণের শি’কার হওয়া থেকে বাঁচতে মা-বোনদের চা’কু নিয়ে ঘুরতে অ’নুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
আজ সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বি’ক্ষো’ভ থেকে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে তার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, শাহবাগের মূল চত্বরে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বি’ব’স্ত্র করে নি’র্যাতনসহ দেশব্যাপী উদ্বেগজনক ধ’র্ষ’ণের প্র’তিবাদে পৃথকভাবে বি’ক্ষো’ভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নসহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ক্রমশই সেখানে বাড়ছে মানুষ। বেলা একটার দিকে শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বি’ক্ষো’ভ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধ’স্তাধ’স্তি হয়।
অ’বরো’ধের কারণে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বেলা একটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, সেখানে চলছে ধ’র্ষ’ণ বি’রো’ধী মাইম প্রদর্শনী। এরই ফা’কে ফা’কে বি’ক্ষুব্ধ জনতা প্রতিবাদী স্লোগান দিয়ে অবস্থান নিয়েছেন। পরে তাদের খড়কুটো দিয়ে আ’গুন জ্বা’লিয়ে বি’ক্ষোভ করতে দেখা যায়।
এর আগে বেলা এগারোটার দিকে ধ’র্ষ’ণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শতাধিক তরুণ-তরুণীকে। পরে এক পর্যায়ে বেলা পৌনে বারোটার দিকে শাহবাগ অ’বরোধ শুরু করেন তারা।
অ’বরো’ধে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। অবস্থান নিয়েছেন সাধারণ জনতাও।






