342387

জাতি এখন ক্র’সফা’য়া’রের অপেক্ষায় আছে: নির্মলেন্দু গুণ

ধ’র্ষ’ণ শব্দটি ভ’য়ান’কভাবে সমাজকে গ্রাস করছে। যে দেশ স্বাধীন হয়েছে মুক্তির জয়গান দিয়ে, সেই দেশে ধ’র্ষ’ণ নামক কালো অধ্যায় প্রতিদিন রচিত হচ্ছে। স্কুল পড়ুয়া মেয়েটি যখন মাকে জিজ্ঞাস করে ‘মা সকাল হলে ঘর থেকে বের হবো তো’ মায়ের চোখের জল বলে দেয় বাহির তোমার জন্য নিরাপদ নয়!

সমাজ বদলাবে এমন আশার বার্তা কবে আসবে? নারী নিরাপদ হবে সভ্য সমাজে কবে? এমন প্রশ্নে যখন সামাজিক মাধ্যমে চলছে আলোচনা, তখন দেশের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ তার ফেসবুক স্ট্যাটাসে ‘ধ’র্ষ’ণের শেষ পর্ব’ নামে শিরোনামে লেখেন, ধ’র্ষ’ণের বি’রু’দ্ধে এইবার মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, তেমনটি পূর্বে কখনও হয়নি। জাতি এখন ক্র’সফা’য়ারের অপেক্ষায় আছে। মনে হচ্ছে, ধর্ষণকে ‘না’ ও ক্র’সফা’য়ারকে ‘হ্যাঁ’ বলার জন্য বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত। মা’দকবি’রোধী অ’ভিযানে যদি শত শত ক্র’সফা’য়ার চলতে পারে, ধ’র্ষ’ণবি’রোধী অ’ভিযানে কেন নয়? আমরা ধ’র্ষ’ণের শেষ দেখতে চাই। অনেক সয়েছি, আর নয়।

ad

পাঠকের মতামত