342190

সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের চার মাস পর, সারাদেশে শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রোববার (৪ অক্টোবর) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সকাল ৮টা থেকেই মুন্সিগঞ্জের এক হাজার ৬৩৫টি কেন্দ্রে টিকা খাওয়ানো কার্যক্রম শুরু হয়। জেলায় ২৪ হাজার ৪৭৫ শিশুকে নীল এবং এক লাখ ৬৯ হাজার ৪৮৪ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা যায়।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে সকালে শিশুদের উচ্চক্ষমতাসম্পন্ন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। জেলায় ৫ লাখ ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভোলায় ২ লাখ ৭২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এক হাজার ৬৯০ কেন্দ্রে এই কর্মসূচি চলবে।

এ ছাড়া অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে বান্দরবান, যশোর, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, সাভার, চাঁদপুর এবং কুড়িগ্রামে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিনই চলবে এ কার্যক্রম।

ad

পাঠকের মতামত