342200

দেশে করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত ১১২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩৪৮ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১২৫ জনের দে’হে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন করোনা রোগী।

রোববার (৪ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।

শনিবার (৩ অক্টোবর) দেশে আরও এক হাজার ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মা’রা যান আরও ২০ জন।

ad

পাঠকের মতামত