রেস্তোরাঁয় হিজাবধারীর ওপর হা’মলা, অ’ভিযুক্তের ৩ বছরের জে’ল
অস্ট্রেলিয়ায় অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর হা’মলার ঘ’টনায় অ’ভিযুক্ত এক ব্যক্তিকে তিন বছরের কা’রাদ’ণ্ড দিয়েছেন দেশটির আ’দালত। গতকাল বৃহস্পতিবার অ’ভিযুক্ত স্টাইপ লোজিনা নামের ওই ব্যক্তিকে সা’জা দেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএস’র প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে সিডনির এক রেস্তোরাঁয় হিজাবধারী রানা এলেসমার নামের ওই নারীর ওপর হা’মলা চালান স্টাইপ লোজিনা। আট মাসের অ’ন্তঃস’ত্ত্বা রানা এলেসমার মাথায় এ’লোপাতা’ড়ি আ’ঘাত করেন স্টাইপ লোজিনা। এ সময় মাটিতে পড়ে যান এলেসমার। পরে তার সহযোগীরা তাকে উ’দ্ধার করে।
মুসলিম বি’দ্বেষী মনোভাব থেকে এ হা’মলা করা হয়নি বলে দাবি করেছেন অ’ভিযুক্ত স্টাইপ লোজিনা। তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে আমি তাদের ঘৃ’ণা করি না।’
অ’ন্তঃস’ত্ত্বা ওই নারীর বোন জানান, ভু’ক্তভো’গী শা’রীরিক ও মা’নসিকভাবে এখনো বি’পর্যস্ত। এ ধরনের মুসলিম বি’দ্বেষী মনোভাবের কারণে অস্ট্রেলিয়াকে মুসলিমদের জন্য অনুপযুক্ত বলে দাবি করেন তিনি।






