আর্মেনিয়া-আজারবাইজান যু’দ্ধ: নি’হত ২৩
ভ’য়াবহ যু’দ্ধে জ’ড়িয়ে পড়ল আর্মেনিয়া ও আজারবাইজান। এখন পর্যন্ত যু’দ্ধে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আ’হত হয়েছে আরো শতাধিক। রোববার (২৭ সেপ্টেম্বর) এই যু’দ্ধ শুরু হয়।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই যু’দ্ধে ১৬ জন আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। দু’পক্ষেই হ’তাহ’ত হওয়ার খবর এসেছে। এছাড়াও আর্মেনিয়ান এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। আজারবাইজানে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
এদিকে সং’ঘর্ষ শুরু হতেই বিবৃতি দেয় রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়, উভয় দেশকে অবিলম্বে যু’দ্ধবি’রতি করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে হবে। তবে এই আহ্বানে তেমন কর্ণপাত করেনি আর্মেনিয়া ও আজারবাইজানের সরকার।




