341308

১ টাকা ভাড়ার জন্য হেলপারের লা’থি, পড়ে গিয়ে যাত্রীর মৃত্যু

চট্টগ্রামে মাত্র ১ টাকার ভাড়া নিয়ে কথা কা’টাকা’টিতে হেলপারের লা’থিতে চলন্ত বাস থেকে প’ড়ে মা’থায় গু’রুতর আ’ঘাত পাওয়া জসীম উদ্দিন শেষ পর্যন্ত মা’রাই গেলেন। বাসের হেলপার এবং চালককে আ’টকের পর বের হয়ে আসে চা’ঞ্চল্যকর এ তথ্য।

জিইসি মোড়ের হোটেল জামানের কর্মচারী নোমানের চোখের সামনেই ঘটে ভ’য়াবহ ঘ’টনাটি। প্রত্যক্ষদর্শী আবদুল্লা আল নোমান বলেন, ‘ক’থাকা’টাকা’টির জেরে গ’লাধা’ক্কা, লা’থি মে’রে ফে’লে দেওয়া হইছিলো।’

গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসে করে আগ্রবাদ থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন জসীম উদ্দিন। জিইসি মোড় গেলে ৭ টাকার ভাড়া ৮ টাকা নেয়ায় কথা কা’টাকা’টি হয় হেলপার আরিফের সাথে। ১ টাকার জন্য পরে বাস থেকে হেলপার জসিমকে লা’থি মে’রে ফেলে দেয়। ২৬ তারিখ হাসপাতালে তার মৃত্যু হয়। দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক জসীমের গ্রামের বাড়ি পটিয়ার খরনায়।

মাত্র ১ টাকার ভাড়ার জন্য জসিমকে লা’থি দিয়ে বাস থেকে ফে’লে দেয়া হয়েছিলো না, কি পরিকল্পিতভাবে তাকে হ’ত্যা করা হয়েছে তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ, জানালেন সিএমপি উপ কমিশনার বিজয় বসাক।

এ ঘটনায় খুলশী থানায় একটি হ’ত্যা মা’মলা দায়ের করা হয়েছে। আ’টককৃত ড্রাইভার রাকিব এবং হেলপার আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জ’বানবন্দি দিয়েছে।

ad

পাঠকের মতামত