ছাত্রাবাসে নববধূ গ’ণধ’র্ষণ: ছাত্রলীগ নেতা সাইফুর ও অর্জুন রি’মান্ডে
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গ’ণধ’র্ষণ মা’মলার প্রধান আ’সামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিন করে রি’মান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বি’চারক সাইফুর রহমান এ রি’মান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রোববার সকাল ৮টা দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা নোয়ারাই খেয়াঘাট থেকে সাইফুর রহমানকে গ্রে’ফতার করে পুলিশ। আর অর্জুনকে গ্রে’ফতার করা হয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত এলাকা থেকে।
সাইফুর অ’স্ত্র মা’মলারও আসা’মি। ঘ’টনার দিন রাত ৩টার দিকে এমসি কলেজের হোস্টেলে অ’ভিযান চা’লিয়ে সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পা’ইপ’গান, চারটি রা’ম’দা ও একটি চা’কু, দুটি লো’হার পা’ইপ, প্লাসসহ বিভিন্ন জিনিস জব্দ করে। ছাত্রলীগের এই নেতার বি’রুদ্ধে হোস্টেল সুপারের বাংলো দখলের অ’ভিযোগও রয়েছে।
গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গ’ণধ’র্ষ’ণের শি’কার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধ’র্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আ’টকে রাখে দুজন। এ ঘটনায় ভি’কটি’মের স্বামী বাদীহয়ে শাহপরান থানায় মা’মলা করেছেন। মা’মলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অ’জ্ঞাত আরও ৩ জনকে আ’সামি করা হয়।
এ ঘ’টনায় মা’মলার এজাহারভুক্ত চার ‘আসামিসহ ৬ জনকে গ্রে’ফতার করা হয়েছে। এখনও অধরা আসামিমাহফুজুর রহমান মাসুম (২৫)। তারেকুল ইসলাম তারেক (২৮)।






