সুইডেনে কোরআন পো’ড়ানোয় তীব্র নিন্দা খ্রিস্টান পরিষদের
সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পো’ড়ানোয় দেশটির ‘দ্য খ্রিস্টান কাউন্সিলের’ পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। মুসলিমবিরোধী কার্যকলাপের প্রতিবাদে এক বিবৃতিতে নিন্দা জানান, স্ক্যান্ডিনেভিয়ান দেশের দশ বিশিষ্ট খ্রিস্টান, সুইডিশ প্রোটেস্ট্যান্ট গির্জার আর্চবিশপ আন্তজে জ্যাকেল।
একে বর্বর কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন ধর্মীয় নেতারা। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দেশের প্রত্যেকের মর্যাদা ও অধিকারকে সম্মান জানানো উচিত’।
গত আগস্টের শেষ দিকে সুইডেনের বৃহত্তম শহর মালমোতে কোরআন পো’ড়ানোর জেরে শহরের ক্ষুব্ধ মুসলিমরা সহিংস বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় কিছু তরুণ গাড়িতে আগুন দিয়ে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়।
সহিংতায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করা হয়। মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে কোরআন পো’ড়ানোর ঘটনা ঘটে।
ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কোরআন পো’ড়ানোয় ঐ ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তবে তার সমর্থকরা এরপরও কোরআন পো’ড়ানোর এই ঘটনায় অংশ নেয়।
রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল। তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তার সাজা হয়।




