339718

ইমামদের পর এবার পুরোহিতদের ভাতা দেবেন মমতা

এবার থেকে পশ্চিমবঙ্গের পুরোহিতদের ভাতা দেয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে এ ঘোষণা করেন। এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মসজিদের ইমামদের নিয়মিত ভাতা চালু করা হয়।

ইমামদের ভাতা দেয়ার পরই রাজ্যের প্রধান বিরোধী বিজেপি মমতার বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ তোলে। বিভিন্ন আন্দোলনে সভা-সমাবেশে মমতাকে এই ইস্যুতে লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পর বিরোধী শিবির অর্থাৎ বিজেপির হাত থেকে এই অস্ত্রটি খসে পড়ল বলেই মনে করা হচ্ছে।

এদিন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৪ জন পুলিশের পরিবারের সদস্যদের চাকরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। ২৪ জন পুলিশ পরিবারের ১৫ জনকে এদিন নিয়োগপত্র তুলে দেয়া হয় বলে। পশ্চিমবঙ্গে আগামী বছর অর্থাৎ মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস যে পুরোপুরি পুরোহিতের ভাতা দেয়ার এই সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে কাজে লাগাবে তাতে কোনো সন্দেহ দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

ad

পাঠকের মতামত