339281

কিংবদন্তি পুসকাস স্বাক্ষরিত ফুটবল পেলেন পররাষ্ট্রমন্ত্রী

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বাংলাদেশ পেলো ২টি সমঝোতা স্মারক, তবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পেলেন সারা জীবন সংগ্রহে রাখার মতো একটি ফুটবল। কিংবদন্তি ফুটবলার ফ্রেঙ্ক পুসকাসের স্বাক্ষরিত একটি ফুটবল তাকে উপহার দিয়েছেন সফরকারী হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো।

বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর হাতে এ ফুটবল তুলে দেয়া হয়। ফুটবলটি হাতে উঁচিয়ে ফটোসেশানও করেন দুই মন্ত্রী। হাঙ্গেরির কিংবদন্তি স্ট্রাইকার ফ্রেঙ্ক পুসকাসের ৮৪টি আন্তর্জাতিক ম্যাচে করা ৮৫ গোলের রেকর্ডটি পেলে, মুলার কিংবা রোনালদো, মেসিদের চেয়েও তাকে অন্য উচ্চতায় তুলে রেখেছে।

পুসকাস ছিলেন বিশ্বকাপ খেলা দেশ হাঙ্গেরির সোনালী প্রজন্মের একজন কিংবদন্তি ফুটবলার। ১৯৫৪ সালে বিশ্বকাপে রানার্সআপ হওয়া পুসকাসের দলটিকে ডাকা হতো মাইটি ম্যাগিয়ার্স। বিশ্বেসরা দল হয়েও সেবার তাদের বিশ্বকাপ জিততে না পারাকে এখন পর্যন্ত বিশ্বকাপের সবচে বড় ট্র্যাজেডিগুলোর অন্যতম মনে করা হয়। সেবার ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ৩-২ গোলে হেরে যায় হাঙ্গেরি।

এছাড়া রিয়াল মাদ্রিদ, বুদাপেস্টের মতো ক্লাবগুলোর হয়ে ৫৩৩ ম্যাচে ৫১১ গোলের অর্জনও তার খাতায়। রিয়াল মাদ্রিদের হয়ে টানা ৫ বার স্প্যানিশ লিগের শিরোপা জিতেছেন তিনি।

তার এসব অর্জনকে ধরে রাখতে ২০০৯ সাল থেকে বছরের সবচে নান্দনিক গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড ঘোষনা করেছে ফিফা।

ad

পাঠকের মতামত