নতুন-পুরাতন রোহিঙ্গাদের তুমুল সং’ঘর্ষ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে দ’ফায় দ’ফায় সং’ঘর্ষ হয়েছে। কুতুপালং ২নং পূর্ব পশ্চিম ক্যাম্পে রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অ’স্ত্র নিয়ে কয়েক দফার এ সং’ঘর্ষে আ’হত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. শামছু-দ্দৌজা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে কুতুপালং ক্যাম্পের পূর্ব পশ্চিম পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে গো’লাগু’লি চলছিল। শনিবারও দুই প’ক্ষের মধ্যে গো’লাগু’লির ঘটনা ঘটে। রোববার সকাল থেকে আবারও দুই গ্রুপ সংঘ’র্ষে জড়ায়। এ ঘটনায় তিনজন আ’হত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প জুড়ে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সূত্রঃ সময় টিভি








