337550

পালিয়ে শ্বশুর বাড়ি গিয়েও শেষ রক্ষা হল না সেই কয়েদির

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো কয়েদি মিন্টু মিয়াকে আ’টক করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে, বাবু বাজার ব্রিজের নিচ থেকে তাকে আ”টক করা হয়। এর আগে, শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পালিয়ে যায় ওই আ’সামি। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, টাঙ্গাইল কা’রাগা’রের বন্দি মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১২ আগস্ট ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তার শরীর খারাপ হওয়ায় ওই দিনই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। রাতের বেলা তিনি কৌশলে পালিয়ে শ্বশুর বাড়ি যায় আসামি মিন্টু।

আ’সামি মিন্টু মা’দক মা’মলার আ’সামি। তিনি শ্বাসক’ষ্ট, বুকে ব্য’থাসহ নানা অসুখে ভুগছেন। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় দায়িত্ব পালনকারী তিন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত