336744

আরব আমিরাত থেকে সাড়ে চার মাসে চাকরি হারিয়ে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫০২ জন প্রবাসী

ন’ভেল ক’রোনা ভা’ইরাসের সং’ক্রমণজনিত ম’হামারীর কারণে বি’পুলসংখ্যক অভিবাসী শ্র’মিক এরই মধ্যে চাকরি হারিয়েছেন। অ’র্থাভাবে টিকতে না পেরে ক’রোনা প’রিস্থিতির মধ্যেই বিশেষ ফ্লা’ইটে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন

তারা। পরিসংখ্যান বলছে, এপ্রিল থেকে এখন পর্যন্ত সাড়ে চার মাসে শুধু নয় দেশ থেকে চাকরি হা’রিয়ে দেশে ফিরে আসতে বা’ধ্য হয়েছেন ৪০ হাজার ৭৫৬ জন প্রবাসী কর্মী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী ক’ল্যাণ ডে’স্কের তথ্য বলছে, গত ১ এপ্রিল থেকে ১৮ আগস্ট চাকরি হা’রিয়ে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী ফেরত এসেছেন মধ্যপ্রাচ্যের দেশ সং’যুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে।

গত সাড়ে চার মাসে দেশটি থেকে ফিরে আসতে বা’ধ্য হয়েছেন ২৩ হাজার ৫০২ জন। এর মধ্যে পুরুষ কর্মীর সংখ্যা ২২ হাজার ৫৭৩। নারী কর্মী রয়েছেন ৯২৯ জন।

ইউএই প্রত্যাগত কর্মীরা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডে’স্কে জানিয়েছেন, ন’ভেল ক’রোনা ভা’ইরাসের প্রভাবে দেশটিতে ক’র্মসংস্থান কমেছে। ফলে সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিদেশী কর্মীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে।

তবে এর অনেক প্রতিষ্ঠানই পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীদের আবার চা’করিতে ফেরত নেয়ার প্র’তিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ফিরে আসা প্রবাসীরা।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার থেকে গত সাড়ে চার মাসে ফিরে এসেছেন ৬ হাজার ৬৮ জন। এর মধ্যে ৫ হাজার ৮০২ জন পুরুষ এবং ২৬৬ জন নারী কর্মী। কাজ না থাকায় চাকরি হারিয়ে এদের সবাই দেশে ফিরেছেন।

যেসব প্রবাসী দেশটিতে ফ্রি ভিসার আওতায় গিয়ে সেখানকার বিভিন্ন দোকান ও ছোট ব্য’বসাপ্রতিষ্ঠানে কাজ করতেন, তারাই চাকরি হারিয়েছেন।

চাকরি হারিয়ে মালদ্বীপ থেকেই গত সাড়ে চার মাসে ফিরে এসেছেন ৭ হাজার ৭৫৯ জন। ফিরে আসা কর্মীরা প্রবাসী কল্যাণ ডেস্কে জানিয়েছেন, মালদ্বীপ পর্যটননির্ভর দেশ হওয়ায় ম’হামারীতে সেখানকার বেশির ভাগ প্রতিষ্ঠানেই এখন কোনো কাজ নেই। এ কারণে কোম্পানিগুলো তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে।

মালদ্বীপে বাংলাদেশীরা মূলত হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় কাজ করে থাকেন বেশি। এছাড়া দেশটির মত্স্য আহরণ খাত এবং নির্মাণ ও শিল্প খাতেও অনেক বাংলাদেশী কাজ করেন।

মালদ্বীপ থেকে ফিরে আসা একাধিক প্রবাসী জানান, ক’রোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বিদেশীদের প্রবেশ বন্ধ রেখেছিল মালদ্বীপ। ফলে পর্যটননির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা বাংলাদেশী শ্রমিকরা চাকরি হারাচ্ছেন। অনেক প্রতিষ্ঠান ছাঁটাই না করলেও নিয়মিত বেতন দিচ্ছে না।

আবার অনেকের বেতন আগের চেয়ে কমিয়ে দিয়েছে মালিকপক্ষ। মালদ্বীপে বর্তমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের ৮০ শতাংশই বর্তমানে সেখানে কোনো বেতন পাচ্ছেন না। দেশ থেকে টাকা নিয়ে বাসা ভাড়া ও খাওয়ার খরচ চালাচ্ছেন কর্মহীন শ্রমিকদের অনেকেই।

ad

পাঠকের মতামত