করোনায় প্রাণ হারিয়েছেন ১৮২৯ রেমিটেন্স যোদ্ধা!
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। প্রতিদিনই যোগ হচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। এই তালিকায় আছেন প্রবাসী বাংলাদেশিরাও। ২০টি দেশে ইতোমধ্যে ১ হাজার ৮২৯ রেমিটেন্স যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
সর্বশেষ শনিবার (২২ আগস্ট) পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশি কূটনীতিক মিশন, বাংলাদেশি কমিউনিটি এবং প্রবাসী বাংলাদেশিরা এ তথ্য জানিয়েছেন।
শুধুমাত্র মধ্যপ্রাচ্য সহযোগিতা সংস্থার (জিসিসি) ৬ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে মা’রা গেছেন এক হাজার ১৭০ জন বাংলাদেশি। এর মধ্যে শুধু সৌদি আরবেই মা’রা গেছেন ৭৮৮ জন বাংলাদেশ। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৭৫ জন, কুয়েতে ১০০ জন, ওমানে ৫৫ জন, কাতারে ৩২ জন ও বাহরাইনে ২০ জন বাংলাদেশি করোনা ভাইরাসের সংক্রমণে মা’রা গেছেন।
আর মৃত্যুতে প্রথম দিকে যুক্তরাষ্ট্র আগে হলেও এখন সেই সংখ্যা কমেছে গেছে। ইউরোপের দেশগুলোতেও মৃত্যুর সংখ্যা কমে গেছে। আশঙ্কাজনক হারে বাড়ছে মধ্যপ্রাচে। মধ্যপ্রাচ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য ১৪ দেশে ৬৫৯ জন বাংলাদেশি মা’রা গেছেন।
যুক্তরাজ্যে ৩২৫ জন, যুক্তরাষ্ট্রে ২৮২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জন, স্পেনে ৫ জন, পর্তুগাল ২, দক্ষিণ আফ্রিকা ২ এবং ভারত, মালদ্বীপ, কেনিয়া, লিবিয়া, ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মা’রা গেছেন।






