336581

নিউজিল্যান্ডের মসজিদে ভ’য়াবহ হা’মলার রায় আগামীকাল

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রা’ইস্ট’চার্চের মসজিদে ভ’য়াবহ স’ন্ত্রাসী হামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হচ্ছে। ওই হা’মলায় প্রায় ৫১ জন মুসল্লি শহীদ হন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভ’য়াবহ স’ন্ত্রাসী হা’মলার রায় ঘোষণা শুরু হচ্ছে সোমবার। নৃ’শংস ওই হা’মলায় ৫১ জন মুসল্লি শহীদ হন। শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারান্ট স্বয়ংক্রিয় ব’ন্দুক দিয়ে নির্বিচারে গু’লি চালিয়ে তাদের হ’ত্যা করা হয়।

২৯ বছর বয়সী শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারান্ট ২০১৯ সালের ১৫ মার্চ জুমার খুৎবা চলাকালে জঘন্য এ হ’ত্যাকা’ণ্ড ঘটান। হ’ত্যা এবং স’ন্ত্রাসবাদের অভিযোগে তার বিরুদ্ধে আগামীকাল সোমবার সাজা ঘোষণা করা হবে।

ক্রা’ইস্ট’চার্চের ওই ঘটনায় বিশ্ববাসী শোকে স্তব্ধ হয়ে পড়ে। ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার আইন কঠোর করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা হবে। এসময় নি’হত এবং আ’হতদের পরিবার আদালতে উপস্থিত থাকবেন। জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।

রায় ঘোষণা চারদিন স্থায়ী হবে। এসময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সামনে তার নৃ’শংসতায় ক্ষ’তিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, তা তুলে ধরা হবে। গেলো মাসে ট্যারান্ট তার আইনজীবীদের বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছে রায়ের সময় সে নিজেই তার অবস্থান তুলে ধরবেন। আদালত থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ad

পাঠকের মতামত