বৌদির উপর হামলে পড়তে গিয়ে ধরা দেবর
নিউজ ডেস্ক : রাজশাহীর তানোরে বৌদির উপর হা’মলে পড়তে গিয়ে ধরা খেয়েছে সুফল কুমার (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমাণ আ’দালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কা’রাদণ্ড দিয়েছেন।
অ’ভিযুক্ত সুফল কুমার তানোর হিন্দুপাড়া গ্রামের মৃ’ত ত্রিনাথের ছেলে। আ’ইনি প্রক্রিয়া শেষে তাকে জে’লহাজতে পাঠিয়েছে তানোর থানা পুলিশ।
জানা গেছে, সুফল কুমার দীর্ঘদিন ধরে তার বৌদিকে নানাভাবে উ’ত্ত্যক্ত করে আসছিলেন। একাধিকবার তাকে নি’ষেধ করা হলেও তিনি তার বৌদিকে প্রতিনিয়তই উ’ত্ত্যক্ত করতে থাকেন। এ নিয়ে ভু’ক্তভোগি বৌদি দেবরের বি’রুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অ’ভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নেন ইউএনও।




