মৃ’ত কিশোরীকে নিয়ে ওঝার এ কেমন কাণ্ড
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সাপের কা’মড়ে সালমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃ’ত্যু’র খবর পাওয়া গেছে। সালমা উপজেলার ডাইবেটিস মোড় সুন্দরপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।
জানা গেছে, গত বুধবার রাতে আনুমানিক ৩ টার সময় সালমার বাম পায়ের আঙ্গুলে সাপে কামড় দেয়। সাথে সাথে সালমার চিৎকারে তার বাবা-মা জেগে ওঠে এবং সাপটিকে পালিয়ে যেতে দেখে। তাৎক্ষণিক সালমাকে এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কোন কাজ না হলে এভাবে স্থানীয় আরো দুজন ওঝার কাছে নিয়ে গেলেও কোন উন্নতি হয়নি। অবশেষে দুপুরে উপজেলার স্থানীয় হাজী ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীর আগেই মৃ’ত্যু হয়েছে বলে জানান।
এরপর সাপে কাটা মৃ’ত কিশোরীকে সাপ বেশে দেবতা কামড় দিয়েছে বলে পার্শ্ববর্তী উপজেলার যাদুরানী এলাকার এক ওঝা কয়েকঘণ্টা ঝাড়ফুঁকের মাধ্যমে তদবির চালাতে থাকে।
সরেজমিন দেখা যায়, শতশত লোকের মধ্যে সাপে কাটা মৃ’ত কিশোরীকে সুস্থ করার অ’পচেষ্টা। আর এমন ঘটনার খবর পেয়ে স্থানীয় শতশত লোকের ভিড় দেখা যায়। পরে ওই ওঝা মৃ’ত কিশোরীকে সারিয়ে তোলতে না পেরে কেটে পড়েন।
অবশেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুমানিক রাত ১০টায় ওই কিশোরীর দাফন হয় বলে খবর পাওয়া যায়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার সাব ইন্সপেক্টর আহসান হাবীব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ও পারিবারিকভাবে জানতে পেরেছি মেয়েটির সাপের কা’মড়ে মৃ’ত্যু হয়েছে।




