স্থুলতা বাঁ’চিয়ে দিল জীবন (ভিডিও)
ডেস্ক রিপোর্ট।। যেখানে মানুষ এখন একটু মেদ হলে কখন কমিয়ে ফেলবেন চিন্তায় থাকেন, সেখানে লিউ নামে এক চীনা নাগরিক হয়ত নিজের স্থুলতাকে আশীর্বাদ ভাববেন। মোটা শরীরের কারণেই সাক্ষাৎ মৃ’ত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।
চীনের হেনান প্রদেশের লুয়ং শহরের ঘটনাটি ঘটে। বাড়ির কূপের মধ্যে পড়ে যান লিউ। কিন্তু তার মোটা স্বাস্থ্যের কারণে কুপের ভেতরে পড়ে যাননি তিনি। কূপের মুখে আটকে গিয়েছিলেন। এ ঘটনার একটি ভিডিও ভা’ইরাল হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিউকে উদ্ধার করেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলেছে, চীনা যুবক লিউর ওজন প্রায় ৫০০ পাউন্ড (প্রায় ২২৬ কেজি)। তিনি প্রায় আড়াই ঘণ্টা আটকে ছিলেন। দুই ঘণ্টার পরিশ্রমের পর তাকে কূপের মুখ থেকে বের করে আনা হয়।




