রান্না ভালো হয়নি, রাগে বউয়ের শরীরে কেরোসিন ঢেলে পোড়ালেন স্বামী
নিউজ ডেস্ক।। বউয়ের রান্না করা খাবার পছন্দ হয়নি স্বামীর। তরকারি বিস্বাদ, তোলা যাচ্ছে না মুখে। এমন অ’ভিযোগে রাগে নিজের বউয়ের গায়েই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন স্বামী! ভারতের মধ্যপ্রদেশের ইনদওর নামক এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পুড়ে যাওয়া ওই নারীকে হাসপাতালে ভর্তি করানো হলে খবর যায় পুলিশে।
হাসপাতাল সূত্রে খবর পেয়ে চন্দন নগর থানার পুলিশ এসে নি’র্যাতি’তা পপিকা সিংয়ের বয়ান নেন। তাতেই জানা যায় আসল ঘটনা। পপিতা সিংয়ের স্বামী অরবিন্দ সিংয়ের বি’রুদ্ধে দায়ের হয় অ’ভি’যোগ। ঘটনার পর থেকেই পলাতক অ’ভিযু’ক্ত অরবিন্দ সিং। তাঁর খোঁজ চলছে।
পুলিশ জানিয়েছে, আগুনে শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় নির্যাতিতার অবস্থা সঙ্ক’টজ’নক। নিজের বয়ানে নি’র্যাতি’তা ওই নারী জানিয়েছেন, দাম্পত্য কলহ তদের মধ্যে মাঝেমধ্যেই চলত কিন্তু ঘটনার দিন তা চরমে পৌঁছায়। খাবার খেতে বসেই তার স্বামী অরবিন্দ সিং রান্না নিয়ে ক্ষো’ভ প্রকাশ করতে শুরু করেন। তিনি তাকে শান্ত করতে বার বার ক্ষ’মা চেয়ে পরে তার পছন্দ মতো খাবার রান্না করে দেওয়ার কথা বলেন, কিন্তু রাগে ক্ষো’ভে অন্ধ অরবিন্দ কোনো কিছু না শুনে চিত্কার চেঁচামেচি করতে থাকেন। ভয় পেয়ে সেখান থেকে সরে যান তিনি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আচমকা কেরোসিন ভর্তি জার এনে তাঁর গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় স্বামী অরবিন্দ।
এখানেই শেষ নয়, গোটা শরীরে আগুন লেগে যাওয়ার পর যন্ত্রণায় কাতরাতে শুরু করেন পপিতা। তাঁর মারণ চিত্কার শুনে হুঁশ ফেরে অরবিন্দের। তখন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যায় অভিযুক্ত। স্ত্রীকে ভর্তি করিয়ে আগুন নেভাতে গিয়ে তাঁর ফোস্কা পড়া হাতেরও প্রাথমিক চিকিত্সা করান হাসপাতালে। তারপরই সেখান থেকেই পালিয়ে যায় অ’ভিযুক্ত। সূত্র: নিউজ এইটিন।




