335091

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উটের লাথিতে যুবকের মৃ’ত্যু

প্রবাস ডেস্ক।। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উটের আ’ঘাতে (লাথিতে) ফয়াজ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবকের ম’র্মান্তিক মৃ’ত্যু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের ইবরা শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নি’হত ফয়াজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃ’ত সোনা মিয়ার ছেলে।

ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। এ ছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উটের ফার্মে পার্টটাইম কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এসময় ফার্মের উটের লাথিতে ঘটনাস্থলেই প্রা’ণ হারান তিনি।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন তার লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ফয়াজের লা’শ দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

ad

পাঠকের মতামত