335186

জয়নাল হাজারীর বাড়িতে গু’লি ও বোমা হা’মলা, ভাং’চুরের অ’ভিযোগ (ভিডিও)

নিউজ ডেস্ক।। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাজারীর ফেনীর মাস্টারপাড়ার বাড়িতে হা’মলা ও ভা’ঙচুর করেছে মুখোশাধারী স’ন্ত্রা’সীরা।

বৃহস্পতিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে অ’ভিযো’গ করেছেন জয়নাল হাজারী।

জয়নাল হাজারী ও তার বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা সূত্রে জানা গেছে, রাত ২টা থেকে ৩টার মধ্যে মুখোশ পরে কিছু স’শ’স্ত্র স’ন্ত্রা’সী তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে অবস্থিত মুজিব উদ্যানে ১৫ আগস্ট জাতির পিতার মৃ’ত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাং’চুর করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ফাঁকাগু’লি ও বো’মা বি’স্ফোরণ ঘটায়।

জয়নাল হাজারী বলেন, ১৫ আগস্ট জাতির পিতার মৃ’ত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণার পর থেকে দফায় দফায় হা’মলার চেষ্টা চালানো হয়। আমি ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অ’ভিযোগ করেছি। আজকের হা’মলার বিষয়টি ফেনীর পুলিশ সুপারকেও জানিয়েছি। ইতোমধ্যে আমার বাড়িতে পরিদর্শন করে গেছেন ফেনী সদর থানার পরিদর্শক (ওসি) মো. আলমগীরসহ ডিবি পুলিশের ওসি ও র‌্যাব সদস্যরা।

বুধবার জয়নাল হাজারী তার নিজের ফেসবুক পেজে তার দুই সহযোগী আরজু ও শাখাওয়াতসহ তাকে হ’ত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়নাল হাজারী। তিনি বলেন, যে দেশে জাতির পিতা নি’হত হয়েছেন সে দেশে আমার মৃ’ত্যু হলেও আফসোস থাকবে না। মুজিব উদ্যান করেছি, বহু বছর বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে পারিনি। এবার ১৫ আগস্ট ফেনীতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ্য অর্পণ করব। এ কর্মসূচিকে কেন্দ্র করেই একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। বিরোধী পক্ষের উস্কানিমূলক তৎপরতার শেষ নেই, ওরা অপতৎপরতায় লিপ্ত।

আ’ইনি পদক্ষেপ প্রসঙ্গে জয়নাল হাজারী বলেন, আমি এখন কিছুটা ক্লান্ত, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি লিখিতভাবে একটা অ’ভিযোগ ফেনী সদর থানায় পাঠাব। সদর থানার ওসি সেটি প্রহণ করে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

ফেনী মডেল থানার ওসি (ত’দন্ত) জানান, হা’মলার সংবাদ পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে হাজির হয়ে আলামত সংগ্রহ করেছি। লিখত অ’ভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত