335010

ন’গ্ন হয়ে থাই মন্দিরে মা’তাল বাংলাদেশি নারীর কাণ্ড

প্রবাস ডেস্ক।। ম’দ্যপান করে নে’শার ঘোরে ন’গ্ন’ হয়ে থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরে উঠে চিৎকার চেঁচামেচি ও প্রলাপ বকছিলেন এক বাংলাদেশি নারী। গত সোমবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলে এক মন্দিরে এ কাণ্ড ঘটান তিনি। ইতোমধ্যে এ ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনা ও ক্ষো’ভ তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা যায়, ২৮ বছর বয়সী ওই বাংলাদেশি নারীর নাম ফারাহ হক। প্রথমে তিনি পর্যটক হিসেবে থাইল্যান্ডে যান বলে জানিয়েছে দেশটির পুলিশ। পরে গত এপ্রিল মাসে ফারাহ হক ইংরেজির শিক্ষক হিসেবে কাজ শুরু করেন।

সেদিন সন্ধ্যায় অতিরিক্ত মদ পানের পর নেশার ঘোরে দেশটির উত্তরাঞ্চলের ওই বৌদ্ধ মন্দিরের উপরে উঠে পড়েন ফারাহ। ভা’ইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সম্পূর্ণ বি’বস্ত্র অবস্থায় তিনি পথচারীদের উদ্দেশ্যে অ’শ্লীল শব্দ ছুড়ে দিচ্ছেন এবং বাজে অ’ঙ্গভ’ঙ্গিও করছিলেন।

এমনকি তাকে ওই সময় বেশ কয়েকবার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ বলতেও শোনা যায়! পর স্থানীয় পুলিশ গিয়ে ওই নারীকে চিকিৎসার জন্য প্রুং সাইকিয়াট্রিক হাসপাতালে নিয়ে যায়।

চইং মাই থানার পুলিশ লেফটেন্যান্ট কর্নেল সোমকিত ফুসুদ জানান, ফারাহ শহরের একটি হোটেলে থাকত।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছিলাম তিনি বেশ মা’তাল, তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। যার ফলে এই ভ’য়া’বহ দৃশ্যের কারণ হয়েছিলেন।’ বিশ্রামের পর চিকিৎসকরা ফারাহর মনস্তাত্ত্বিক অবস্থা পরীক্ষা করবেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, আগের দিন রাতেও মা’তাল অবস্থায় ফারাকে চারপাশে হোঁচট খেতে দেখা গিয়েছিল।

লেফটেন্যান্ট কর্নেল সোমকিট আরও বলেন, ‘আমরা থাইল্যান্ডে তার দূতাবাস এবং পরিচিতদের বিষয়টি অবহিত করেছি।’

ad

পাঠকের মতামত