গরুর মাংস আছে সন্দেহে পুলিশের সামনেই গাড়িচালককে হা’তুড়িপেটা!
ডেস্ক রিপোর্ট।। ভারতে ঈদ উল আজহার দিনে গরুর মাংস নিয়ে যাওয়ার ‘অ’ভিযোগে’ পুলিশের সামনেই এক পিকআপ ট্রাককে তাড়া করে হা’তুড়ি দিয়ে পেটালো দু’ষ্কৃতিকারীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো ব্যবস্থা নেয়নি।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, তারা ট্রাকচালক লোকমানকে হা’তুড়ি দিয়ে বেধড়ক পি’টাতে থাকে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা হস্তক্ষেপ করেনি দু’ষ্কৃতিকা’রীদের স’ন্ত্রাসী কাজে।
২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস রাখার ‘অপরাধে’ গ’ণপি’টুনিতে খু’নের মতোই এ ক্ষেত্রেও ট্রাকে থাকা মাংস ফরেন্সিক পরীক্ষাগারে পাঠাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে পুলিশ।
আহ’ত লোকমানকে ওই ট্রাকে তুলেই গুরুগ্রামের বাদশাপুর গ্রামে নিয়ে গিয়ে ফের মা’রধ’র করা হয়। লোকমানকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বি’রুদ্ধে এফআইআর করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ।
ট্রাকের মালিক জানান, তিনি ৫০ বছর ধরে মাংসের ব্যবসা করছেন। ওই ট্রাকে মহিষের মাংস ছিল।
‘গোরক্ষক’দের একের পর এক হাম’লার ঘটনা নিয়ে বারবার অস্বস্তিতে পড়েছে বিজেপি। এমন ঘটনার বি’রুদ্ধে মুখ খুলেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।




