334257

ভারতে বি’ষাক্ত ম’দ পানে মৃ’তের সংখ্যা বেড়ে ৯৮

ডেস্ক রিপোর্ট: ভারতের পাঞ্জাব প্রদেশে বি’ষা’ক্ত ম’দ পানে মৃ’ত্যুর মিছিল চলছে। সরকারি হিসেবে রোববার বি’ষাক্ত ম’দ পান করে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। বেসরকারিভাবে মৃ’তের সংখ্যাটা আরো বেশি হওয়ার আ’শঙ্কা করা হচ্ছে।

প্রশাসনিকভাবে জানানো হয়েছে, এ দিন তর্ণ তারণ জেলায় নতুন করে ১২ জনের মৃ’ত্যু’ হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ কুলবন্ত সিং জানিয়েছেন, এর ফলে জেলায় মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫। এছাড়াও বি’ষাক্ত ম’দ পানে অমৃতসরে ১২ জন এবং গুরদাসপুরে ১১ জনের মৃ’ত্যু হয়েছে।

বি’ষাক্ত ম’দ পানে মৃ’ত্যুমিছিলের পাশাপাশি প্রশাসনের মাথাব্যথা বাড়াচ্ছে নি’হতদের পরিবারের অসহযোগিতাও। ডিসিপি কুলবন্ত সিংয়ের দাবি, অনেক পরিবারই মৃ’ত্যুর খবর পুলিশ-প্রশাসনকে দিচ্ছে না। অনেকে পরিবার আবার ময়নাতদন্তের জন্যেও এগিয়ে আসছে না। পুলিশ-প্রশাসনকে অন্ধকারে রেখেই মৃ’তের শেষকৃত্য করছে। এরফলে মৃ’ত্যুর আসল ছবিটা বোঝা সম্ভব হচ্ছে না। শেষকৃত্যের ভিত্তিতে মৃ’তের সংখ্যা নির্ধারিত করতে হচ্ছে প্রশাসনকে। তাই প্রকৃত মৃ’তের সংখ্যা আরো বেশি বলেই ধারণা পাঞ্জাব প্রশাসনের।

এই পরিস্থিতিতে কংগ্রেসশাসিত পাঞ্জাব প্রশাসনের বিরুদ্ধে চাপ বাড়াতে শুরু করেছে রাজ্যের প্রধান বি’রোধী দল আম আদমি পার্টি। এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকারের তীব্র সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গোটা ঘটনায় সিবিআই ত’দন্তেরও দাবি জানান তিনি। ট্যুইটারে কেজরিওয়াল লেখেন, ‘পাঞ্জাবে বি’ষাক্ত ম’দ খেয়ে মৃ’ত্যুর ঘটনা দুঃখজনক। রাজ্য সরকারের উচিত অ’ভিযুক্তদের বি’রুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া। এর আগের কোনো বি’ষাক্ত ম’দ পানে মৃ’ত্যুর ঘটনার ত’দন্ত শেষ করে উঠতে পারেনি স্থানীয় পুলিশ। তাই এই মা’মলাটি দ্রুত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত।’

এর পাশাপাশি রাস্তায় নেমে বি’ক্ষোভ দেখাতে শুরু করেছে কেজরিওয়ালের দল আপ। পাটিয়ালা, পাঠানকোটসহ পাঞ্জাবের একাধিক জায়গায় বি’ক্ষোভ দেখিয়েছেন আপ কর্মী-সমর্থকরা। আপ সাংসদ ভগবন্ত মান তর্ণ তারণ জেলায় মৃ’তদের বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন। একজন বিচারপতির নেতৃত্বে গোটা ঘটনার তদ’ন্তের দাবিও জানিয়েছেন তিনি।

গত বুধবার রাত থেকে বি’ষাক্ত ম’দ পানে মৃ’ত্যুর বিষয়টি সামনে আসে। তর্ণ তারণ, অমৃতসর এবং গুরদাসপুর থেকে একের পর এক মৃ’ত্যুর খবর পাওয়া যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রে’ফতার করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে আবগারি দফতরের সাতজন কর্মকর্তা ও ছয়জন পুলিশকর্মীকে। গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের ত’দন্তের নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রশাসন। মৃ’তদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায়তারও ঘোষণা করা হয়েছে। সূত্র : এই সময়, নয়া দিগন্ত

ad

পাঠকের মতামত