334053

মালয়েশিয়ায় নিজ দল থেকে নাজিবকে বহিস্কারের গুঞ্জন

নিউজ ডেস্ক।। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পুনরুত্থান সুসংগত এবং বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে জোট এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হতে পারে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। নাজিবের ভাবমূর্তি যাতে দলের ইমেজ ক্ষু’ন্ন না করে সেজন্য দলের অধিকাংশ নেতাকর্মীই চাইছেন তাকে বহিস্কার করতে।

বিবিসি জানায়, ইউএমএনও মালয়েশিয়ায় টানা ৬১ বছর ক্ষম’তায় ছিল। ২০১৮ সালে নির্বাচনে হেরে যায় দেশটির সবচেয়ে শ’ক্তিশালী রাজনৈতিক দলটি। ইউএমএনও থেকে দলছুট নেতাদের গড়া জোট পাকাতান হারাপান ক্ষ’মতায় আসে। মাহাথির মোহাম্মদের দল মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টি ও আনোয়ার ইব্রাহিমের পিপলস জাস্টিস পার্টি জোটে ছিল।

জোটের নেতা ও প্রধানমন্ত্রী হন মাহাথির। কিন্তু জোটের দ্বন্দ্বে চলতি বছরের ফেব্রুয়ারিতে মাহাথির পদত্যাগ করলে তাঁর দলের উপপ্রধান মুহিউদ্দিন তলেতলে নাজিবের দল ইউএমএনওর সঙ্গে পেরিকাতান ন্যাশনাল অ্যালায়েন্স নামের নতুন জোট গঠন করে প্রধানমন্ত্রী হন।

নাজিবের দু’র্নী’তির অ’ভিযোগে’র কারণে ২০১৮ সালের নি’র্বাচনে ভরাডুবি, নেতৃত্ব সং’কট, শীর্ষ নেতার বি’রু’দ্ধে দু’র্নীতি মাম’লার কারণে ভঙ্গুর ইউএমএনও আবার ঘুরে দাঁড়াতে শুরু করে ওই জোট সরকারের অংশ হওয়ার মাধ্যমে।

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের কা’রাদ’ণ্ড হয়েছে। গত মঙ্গলবার কুয়ালালামপুরের একটি আদা’লত তাঁর এ সাজা ঘোষণা করেন। তবে বর্তমানে তিনি জা’মিনে রয়েছেন।

ad

পাঠকের মতামত