করোনায় মৃ’ত্যুতে ইতালিকে ছাড়ালো ভারত
নিউজ ডেস্ক।। করোনা ভাইরাসে মৃ’ত্যুর দিক দিয়ে ইতালিকে ছাড়িয়ে গেল ভারত। বৃহস্পতিবার (৩০ জুলাই) কোভিড-১৯ এ ভারতে ৭৮৩ জনের মৃ’ত্যু হয়। দেশটিতে একদিনে মৃ’ত্যুসংখ্যায় এটি সর্বোচ্চ।
এ পর্যন্ত দেশটিতে করোনার মৃ’ত্যুর সংখ্যা ৩৫ হাজার ৭ জন ছাড়িয়েছে। আ’ক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।
করোনা সং’ক্রমণের ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। আ’ক্রান্তের দিক দিয়ে রাজস্থান,পাঞ্জাবসহ পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। কোভিড ঊনিশ মোকাবিলায় মোদি সরকার চেষ্টা চালিয়ে যাবার পরও আ’ক্রান্ত ও মৃ’ত্যুর হার বেড়েই চলছে দেশটিতে।
এদিকে, করোনা টিকা আবিষ্কারে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও বসে নেই। ভ্যাকসিন চলতি বছরেই বাজারে চলে আসবে বলে আশাবাদী নয়াদিল্লি।




