বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কক্সবাজারে বিমান চলাচল
নিউজ ডেস্ক।। করোনার মাঝে এবার ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা শুরু হচ্ছে ফ্লাইট চলাচল। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
বেবিচক কর্মকর্তারা বলেন, আসন্ন ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয় দেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সগুলোকে।
এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দেশের ৭টি রুটেরই ফ্লাইট চালু হচ্ছে। জানা গেছে, করোনা (কোভিড-১৯) মহামারির প্রাদুর্ভাব ঠেকাতে গত ২১ মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এরপর ১ জুন থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। ১১ জুন থেকে যশোরে ও ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। ২১ জুলাই থেকে রাজশাহীতে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।






