এবার বন্ধ হলো রাজধানীর আরেকটি হাসপাতাল
নিউজ ডেস্ক।। এবার বন্ধ হলো উত্তরার আল আশরাফ জেনারেল হাসপাতাল। লাইসেন্স না থাকায় হাসপাতালটি বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
হাসপতালটি পরিচালনার যেমন কোনো অনুমোদন ছিলো না তেমনি প্যাথলজি ও রক্ত পরিসঞ্চালনের জন্যও ছিলো না কোনো লাইসেন্স। এমনকি লাইসেন্সের জন্য কোনো আবেদনও করেনি প্রতিষ্ঠানটি।
গত ২০ জুলাই হাসপাতালটিতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে রিজেন্ট ও এসএইচএস হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদ্প্তর।






