333371

আমরা যা করছি, দেশের জন্য, জনগণের জন্য : আইজিপি

নিউজ ডেস্ক : দায়িত্ব নেয়ার শততম দিনে কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, আমরা আমাদের কাজ দিয়ে, দক্ষতা দিয়ে দেশের মানুষের কাছে পরিচিত হই, মানুষকে ভালোবেসে পরিচিত হই। দেশের কল্যাণে জনগণের জন্য নিজেদের উৎসর্গ করি।

আইজিপি হিসেবে দায়িত্ব নেয়ার শততম দিনে জনগণের পুলিশ বিনির্মাণের পথে অগ্রগতি সম্পর্কে শনিবার (২৫ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতরের কৃষ্ণচূড়া সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশে একটি মৌলিক পরিবর্তন আনতে চাই। একটি সংগঠন বা প্রতিষ্ঠানকে জীব’ন্ত থাকতে হলে প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এ পরিবর্তন হতে হবে অর্থবহ। আমরা পুলিশে পরিবর্তন আনতে চাই। কল্যাণকর পরিবর্তন আনতে হলে পরিবর্তন গ্রহণের মানসিকতা তৈরি হতে হবে সবার আগে। সমন্বিত প্রয়াস এবং ঐকমত্য ব্যতীত লক্ষ্য অর্জন সম্ভব নয়।’

প্রতিটি প্রতিষ্ঠানের এক বা একাধিক লক্ষ্য থাকে। লক্ষ্যবিহীন কোনো প্রতিষ্ঠান সামনে এগিয়ে যেতে পারে না। আমরা বর্তমানে ২০২০ সালে আছি। আগামী ৫, ১০, ৫০ বা ১০০ বছর পরে পুলিশিং কেমন হতে পারে তা বিবেচনায় রেখে বর্তমানের পুলিশিংকে ঢেলে সাজাতে হবে। এসব বিষয়াদি মাথায় নিয়েই বিগত একশ দিনে বিভিন্ন স্বল্প এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা অর্জনে নানমুখী উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, মা’দক, দু’র্নীতি ও নি’পীড়নের বি’রুদ্ধে কঠোর অবস্থান, পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলার বিষয়ে অধিকতর মনোযোগ এবং জনগণের দোরগোড়ায় পুলিশকে নিয়ে যেতে বিট পুলিশিং সেবা বেগবানের মাধ্যমে রূপকল্প ২০৪১ এর লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পুলিশ।

আইজিপি বলেন, পরিবর্তন করতে হলে সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে। এ পরিবর্তন হতে হবে অর্থবহ। এতে দেশ ও জনগণ উপকৃত হবে। পুলিশ প্রধান বলেন, গত ১০০ দিনে আমরা অনেক টার্গেট নির্ধারণ করেছি। এ টার্গেট পূরণ করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সময়কে বহতা নদী আখ্যায়িত করে আইজিপি বলেন, সময় কারো জন্য অপেক্ষা করবে না। আমরা সময়ের যথাযথ ব্যবহার বা অপব্যবহারও করতে পারি। সময়কে যেভাবেই ব্যবহার করি না কেন, সময় কিন্তু বসে থাকবে না। তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, আমরা যা করছি, দেশের জন্য, জনগণের জন্য, পুলিশের জন্য করছি। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত