333373

বাংলাদেশের ঘাটতি পূরণে উপহার হিসেবে ১০টি রেল ইঞ্জিন দিচ্ছে ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের ঘাটতি পূরণে উপহার হিসেবে ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারত। আগামী সোমবার সেগুলো গ্রহণ করবে বাংলাদেশ।

রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, ‘আগামী ২৭ জুলাই দর্শনা-গেদে সীমান্ত দিয়ে এই ১০টি ব্রডগেজ লকোমোটিভ বাংলাদেশকে হস্তান্তর করবে ভারত।’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মত গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার।

ad

পাঠকের মতামত