333240

মৃ’ত ৩৫ জন সম্পর্কে যা জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জন মা’রা গেছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।

এদিকে, মৃ’ত ৩৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন, ৯০-১০০ বছরের মধ্যে ১ জন এবং ১০০ বছরের বেশি বয়েসের ১ জন মা’রা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৩ জন মৃত্যুবরণ করেছে।

ad

পাঠকের মতামত