333225

২৪ ঘণ্টায় আরও ২,৫৪৮ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত

নিউজ ডেস্ক।। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২,৫৪৮ জন করোনাভাইরাসে সং’ক্রমিত রোগী শ’নাক্ত হয়েছে। গতকাল শ’নাক্ত হয়েছিলেন ২,৮৫৬ জন। এনিয়ে দেশে মোট শ’নাক্তের সংখা দাঁড়াল ফলে দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।। দেশে করোনাভাইরাসে মৃ’ত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যোগ হয়েছেন আরও ৩৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮৩৬ জনে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সং’ক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২,৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বুলেটিন শেষে ডা. নাসিমা বলেন, স’তর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, স’তর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই সামিল হবেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সং’ক্রমিত প্রথম রোগী শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃ’ত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃ’তের সংখ্যা ছয় লাখ ৩৬ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৫ লাখের মতো রোগী।

ad

পাঠকের মতামত