ঢাকাগামী যাত্রীদের হিথ্রো থেকে ফিরিয়ে দিল কাতার এয়ারওয়েজ
নিউজ ডেস্ক।। বাংলাদেশগামী যাত্রীদের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশী ফিরিয়ে দিয়েছে কাতার এয়ার ওয়েজ। বৃহস্পতিবার লন্ডন সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে হিথ্রো বিমান বন্দরে ব্রিটিশ বাংলাদেশী ও বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীরা বোর্ডিং পাস গ্রহণ করতে গেলে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ বাংলাদেশী যাত্রীদের হেলথ ডিক্লারেশন গ্রহণ করেনি।
ভুক্তভোগী যাত্রীরা বলেছেন তারা এই হেলথ ডিক্লারেশনের ঘোষনাপত্রটি বাংলাদেশ হাই কমিশন লন্ডনে গিয়ে সাক্ষর করেছেন। শুক্রবার দিনভর যোগাযোগ করলেও কাতার এয়ার ওয়েজের ওই ফ্লাইটে কতজন বাংলাদেশীকে বোডিং পাস না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তার সঠিক তথ্য দিতে অপারগতা প্রকাশ করে কাতার এয়ারওয়েজ কতৃপক্ষ।
অনুসন্ধানে দেখা গেছে যাত্রীরা চীন, জাপান, সাউথ কোরিয়া, ইরান, ইটালী, হংকং তাইওয়ানে গত ৪ সপ্তাহে ভ্রমন করেন নি এবং তাদের শরীরে কভিড ১৯ এর কোন উপসর্গ নেই এই মর্মে একটি বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কার্যালয়ে প্রতি সাক্ষরিত একটি প্রত্যয়নপত্র দেখিয়েছেন। তবে কাতার এয়ার ওয়েজ বলছে, এধরণের স্বাস্থ্য সনদ তারা গ্রহণ করবে না যাত্রীদের ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বাস্থ্য সনদ দেখাতে হবে।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আশিক উন নবী চৌধুরী শুক্রবার বিকেলে আমাদের সময় ডটকমের সাথে আলাপকালে জানান, বাংলাদেশ হাইকমিশন কোন হেলথ সার্টিফিকেট ইস্যু করে না। এটা যাত্রীর নিজের সাক্ষর করা ঘোষনাপত্র।একই ধরণের হেলথ ডিক্লারেশন নিয়ে মার্চ মাস থেকে গত ২২ জুলাই পর্যন্ত কয়েক হাজার যাত্রী লন্ডন থেকে বাংলাদেশে ভ্রমন করেছেন। এখনো বিমানের ফ্লাইটে যাত্রীরা যাচ্ছেন। আজকেও হাইকমিশনে বাংলাদেশীরা এসেছেন প্রত্যয়নপত্রটি সাক্ষরের জন্য।
কি কারনে কাতার এয়ারওয়েজ বাংলাদেশী যাত্রীদের বোর্ডিং পাস দেয় নি,সেটা জানার জন্য হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। কেন কাতার এয়ার ওয়েজ বাংলাদেশের যাত্রীদের ফিরিয়ে দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।






