মালয়েশিয়ায় বাংলাদেশি সেই রায়হান কবির গ্রে’ফতার
নিউজ ডেস্ক।। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা টেলিভিশনে মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আ’ইনশৃ’ঙ্খলা বাহিনীর বৈষম্যমূলক ও বর্ণবাদী আ’চরণের কথা তুলে ধরা বাংলাদেশি রায়হান কবিরকে গ্রে’ফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমিনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অ’ভিযানে তাকে গ্রেফ’তার করা হয়।
তার গ্রে’ফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ।
মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আ’ইনশৃ’ঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আ’চরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হয়।
এই প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ অভিহিত করেছে। এ প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশি রায়হান কবির। এরপর থেকেই রায়হানের প্রতি ক্ষু’ব্ধ হয় মালয়েশিয়া।
পরে রায়হান কবিরের বিরু’দ্ধে গ্রে’ফতারি প’রোয়ানা জা’রি করে মালয়েশিয়া সরকার। তার খোঁজ দিতে জনসাধারণের সহায়তা চেয়ে একটি নোটিশ জা’রি করে দেশটির অ’ভিবাসন বিভাগ। সেই সঙ্গে তার ওয়ার্ক পারমিটও (ভিসা) বাতিল করা হয়।
রায়হান মালয়েশিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর মালয়েশিয়া আওয়ামী লীগের একটি অংশের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক তিনি।
তার বি’রুদ্ধে এর আগে বাংলাদেশি অ’পহরণ করার অ’ভিযোগে মা’মলা হয়েছে এবং একাধিকবার মালয়েশিয়ায় জে’লও খেটেছেন তিনি। উৎস: জাগোনিউজ।






