333179

চট্টগ্রামে ৮ বিদেশগামী যাত্রীর করোনা পজিটিভ

নিউজ ডেস্ক।। চট্টগ্রামে বিদেশগামী ৩৫১ জন যাত্রীর নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার প্রথম দু’দিনে এসব যাত্রীর শরীরে করোনা শ’নাক্ত হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বিদেশগামীদের করোনা পরীক্ষার চিত্র তুলে ধরতে গিয়ে বৃহস্পতিবার তিনি বলেন, বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করতে গত ২০ জুলাই থেকে সিভিল সার্জন কার্যালয়ে রেজিস্ট্রেশন শুরু হয়। প্রথমদিন ৬৩ জন ও দ্বিতীয় দিনে ২৮৮ জনের পরীক্ষা করা হয়। এতে ৮ জনের করোনা পজিটিভ এসেছে।

করোনা টেস্ট করতে বিদেশগামী যাত্রীদের জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাড়ে তিন হাজার টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হয়। পরে সেখানেই ইপিআই ভবনের নিচতলায় দুটি বুথে নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হয়।

এর আগে গত ১৮ জুলাই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে নির্দেশনা জা’রি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ad

পাঠকের মতামত